বাংলাদেশের খবর

আপডেট : ১২ March ২০২০

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থী হত্যার ঘটনায় ১১জন গ্রেপ্তার


গোপালগঞ্জের সাবেক ইউপি মেম্বারের করা গুলিতে এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার নিহতের ঘটনায় ১১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে আরো ৪জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ নিয়ে এই হত্যা মামলায় ২৪ আসামীর মধ্যে ১৫জনকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পুলিশ বনগ্রামের বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃদের সকলের বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামে। 

গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে আজ জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম। বাকী আসামীদেরকেও তাড়াতাড়ি গ্রেপ্তার করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারী শেখ ও মোল্লা বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সাবেক ইউপি মেম্বার আজিজুল শেখ বন্দুক দিয়ে গুলি ছুড়লে এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১