আপডেট : ১২ March ২০২০
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এ সংক্রান্ত ফাইল অনুমোদন করেন। মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তর করা হবে। আইনমন্ত্রী আনিসুল হক এ সংক্রান্ত একটি ফাইল অনুমোদন দিয়েছেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আবরার হত্যাকাণ্ডের পর তার পরিবার আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মামলাটি জরুরি বিবেচনা করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে অনুরোধ জানিয়েছিলেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। গত বছরের ৬অক্টোবর দিবাগত রাতে ফাহাদকে নির্দয়ভাবে পেটায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পরে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। আবরার হত্যা মামলায় এর মধ্যে চার্জশিটভুক্ত ১৬জনসহ মোট ২১জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১