বাংলাদেশের খবর

আপডেট : ১২ March ২০২০

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ১০বছরের কারাদণ্ড


কুষ্টিয়ার খোকসায় স্ত্রী হত্যার দায়ে স্বামী দেলোয়ার হোসেন আপনকে (৩২) ১০বছর কারাদণ্ড ও ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দিয়েছেন আদালত।

গতকাল বুধবার বিকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সুনামগঞ্জ জেলার কান্দিগাঁও গ্রামের মাসুক মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, আসামি দেলোয়ার হোসেন ২০১৮ সালের ২৮মার্চ গভীর রাতে খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর গ্রামে নিজ বাড়িতে গৃহবধূ শারমীন আক্তার ভানুকে (২৫) হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই সামছুল আলম বাদী হয়ে খোকসা থানায় নিহতের স্বামী দেলোয়ার হোসেন আপনসহ অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের ওপর দেয়া হয়েছিল। তদন্ত শেষে নিহতের স্বামী দেলোয়ার হোসেন জড়িত বলে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে ২০১৮ সালের ৩১আগষ্ট আদালতে চার্জশিট দেয় পুলিশ।

রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, খোকসা থানার স্ত্রী হত্যার দায়ে করা মামলায় স্বামী দেলোয়ার হোসেন আপনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীভাবে প্রমাণিত হয়েছে। তাকে ১০ বছর কারাদণ্ড এবং ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সাজার আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১