বাংলাদেশের খবর

আপডেট : ১২ March ২০২০

গণফোরামের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন


গণফোরামের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে বহাল আছেন ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে আছেন রেজা কিবরিয়া। 

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটি থেকে বাদ পড়া সুব্রত চৌধুরী বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সভাপতি ছিলেন, তার সঙ্গে আরেক কার্যনির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদও স্থান পাননি নতুন কমিটিতে।

গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়ার স্বাক্ষরে কমিটির যে তালিকা পাঠানো হয়েছে সেখানে আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে প্রথমেই রয়েছে সংসদ সদস্য মোকাব্বির খানের নাম।

এর বাইরে আ ও ম শফিকউল্লাহ, অ্যাডভোকেট আবদুল আজিজ, অ্যাডভোকেট মহসিন রশিদ, অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান, অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, অ্যাডভোকেট জানে আলম, মেজবাহউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট সগির আনোয়ার, অ্যাডভোকেট সুরাইয়া বেগম, অ্যাডভোকেট সেলিম আকবর ও মোশতাক আহমেদসহ অন্যদের নাম রয়েছে।

এর আগে ২মার্চ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গণফোরাম থেকে চার জনকে বহিষ্কার করা হয়। এরা হলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকট হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান সিদ্দিকুর রহমান এবং প্রবাসী কল্যাণ সম্পাদক আব্দুল হাছিব চৌধুরী।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১