বাংলাদেশের খবর

আপডেট : ১২ March ২০২০

বহিরাগত দ্বারা কুবি ছাত্রীকে হয়রানির অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংগৃহীত ছবি


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বহিরাগত দ্বারা অর্থনীতি বিভাগের এক ছাত্রীকে হয়রানির অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মাঠে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনের কাছে লিখিত অভিযোগ দেন হয়রানির শিকার ঐ ছাত্রী।

অভিযোগসূত্রে জানা যায়, শহর থেকে ছেড়ে আসা সকাল ৮টার বাস ক্যাম্পাসে আসার পর ভুল করে মোবাইল বাসে রেখে নেমে যান তিনি। পরে বাস থেকে মোবাইল নিয়ে নামার সময় একটি ছেলে হাত ধরে টান দেয় এবং বাসে উঠানোর জন্য জোরাজুরি করতে থাকে। এ সময় ছেলেটিকে ঐ ছাত্রী ধাক্কা মেরে ফেলে দিয়ে বাসের পেছনে আশ্রয় নিয়ে তিনি তাঁর বন্ধুদের ফোন এবং মেসেজ দিতে থাকেন। বিষয়টি দেখে আবারও ছেলেটি ঐ ছাত্রীকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। এতে ঐ ছাত্রী মাথায় প্রচণ্ড আঘাত পান।

ঐ ছাত্রী অভিযোগ করে বলেন, ‘ছেলেটির পোশাক-আশাকে টোকাই বলে মনে হয়েছে।’

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঐ ছাত্রী মানসিক ও শারীরিকভাবে অসুস্থ থাকায় বেশি ইনফরমেশন নিতে পারিনি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১