আপডেট : ১২ March ২০২০
মুন্সীগঞ্জের লৌহজংয়ে করোনা ভাইরাস আক্রান্ত অন্তত চার ব্যক্তিকে নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার সকালে উপজেলার পদ্মা (জশলদিয়া) পানি শোধনাগার কেন্দ্রে কর্মরত স্থানীয় ১৮ বছরের এক যুবককে করোনা আক্রান্ত সন্দেহে কাজে গেলে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পানি শোধনাগার কেন্দ্রে কর্মরত চীনা কর্মকর্তারা সকলের সঙ্গে ওই যুবকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে জানায়, উক্ত যুবক করোনা ভাইরাসে আক্রান্ত। পরদিন বুধবার সকালে ওই যুবক ফের কাজে গেলে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। খবর পেয়ে লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আহমেদ গত বুধবার দিবাগত রাত ১ টার দিকে ডা. কামরুল হাসান জমাদ্দারকে ঘটনাস্থলে পাঠান। এদিকে কুমারভোগ পদ্মা সেতু পুনর্বাসন কেন্দ্রে ইতালি ফেরত প্রবাসী দুই যুবককে নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। এঁরা ৪/৫ দিন আগে ইতালি থেকে দেশে আসেন। তাঁরাও করোনা ভাইরাসে আক্রান্ত বলে এলাকায় গুজব ছড়ায়। উপজেলা চেয়ারম্যান ওসমান গনী তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খান ঘটনাস্থলে যান। প্রবাসী যুবকেরা জানান, তাঁরা করোনায় আক্রান্ত নন। বিমানবন্দরে তাঁদের পরীক্ষা করা হয়েছে। এর আগে গত রবিবার লৌহজংয়ে গুঞ্জন ছড়ায় মালির অঙ্ক গ্রামে ইতালি ফেরত ৩৫ বছরের এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত। খোঁজ নিয়ে জানা যায়, ওই যুবক গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন। তিনি স্বেচ্ছায় নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেন। যুবক জানান, আমি যখন দেশে আসি তখনও ইতালিতে করোনা ছড়ায়নি। আমি সচেতনতাবশত বাড়িতে অবস্থান করি এবং সামাজিকভাবে মেলামেশা থেকে বিরত থাকি। আর আমার এ অবস্থান দেখে ভেবে নেয় আমি করোনায় আক্রান্ত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১