বাংলাদেশের খবর

আপডেট : ১২ March ২০২০

নিখোঁজের চারদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

এভাবেই বাড়ির পার্শ্ববর্তী বাসিয়া নদী থেকে উদ্ধার করা হয় বৃদ্ধ যতিন্দ্র কুমার দাসের লাস। ইনসেটে যতিন্দ্র কুমার দাস প্রতিনিধির পাঠানো ছবি


গত ৮মার্চ রোববার রাত সাড়ে ১১টারদিকে বাড়ির পার্শ্ববর্তি বাসিয়া নদী পাড়ে যাবার কথা বলে বাড়ি থেকে বের হন যতিন্দ্র কুমার দাস। এরপর দীর্ঘ চারদিন অতিবাহীত হলেও তিনি আর বাড়িতে ফিরে আসেন নি। স্ত্রী-সন্তান ও আত্মীয় স্বজনরাও অনেক খোঁজাখুজি করে কোন সন্ধান পাননি। শেষপর্যন্ত তাকে পাওয়া গেছে ঠিকই, তবে জীবিত নয়।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) নিখোঁজের চারদিন পর বাড়ির পার্শ্ববর্তি বাসিয়া নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করেছে সিলেটের বিশ্বনাথ থানাপুলিশ। এরপর ময়না তদন্তের জন্য নিহতের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে বিশ্বনাথ থানা পুলিশ। পুলিশের ধারণা বৃদ্ধের হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। চার কন্যা সন্তানের জনক নিহত যতিন্দ্র কুমার দাস সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা (দাসপাড়া) গ্রামের মৃত হরেন্দ্র কুমার দাসের ছেলে।

নিহতের স্ত্রী-সন্তারা জানান, গত ৮মার্চ রোববার রাত সাড়ে ১১টারদিকে বাড়ির পার্শ্ববর্তি বাসিয়া নদী পাড়ে যাবার কথা বলে নিখোঁজ হন বৃদ্ধ যতিন্দ্র কুমার দাস। পরে দীর্ঘ চারদিন খোঁজাখুজির পর বৃহম্পতিবার সকাল ১০টায় স্থানীয় লোকজন টেংরা গ্রামের পার্শ্ববর্তি বাসিয়া নদীর পানিতে যতিন্দ্র কুমারের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে থানার ওসি শামীম মুসা একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠান।

এ প্রসঙ্গে বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, দুস্কৃতিকারীরা যতিন্দ্র কুমার দাসের হাত-পা বেঁধে শ্বাসরুধে হত্যা হত্যা করেছে বলে তিনি ধারণা করছেন। আর হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে মাটির বস্তা লাশের গলা ও পায়ে রশি বেঁধে নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১