বাংলাদেশের খবর

আপডেট : ১২ March ২০২০

বাস চাপায় মটর সাইকেল আরোহী কলেজ ছাত্রের মৃত্যু

নিহত কলেজ ছাত্র মো. নাঈম হাওলাদার (২২) প্রতিনিধির পাঠানো ছবি


পিরোজপুরের ইন্দুরকানীতে বাস চাপায় মো. নাঈম হাওলাদার (২২) নামের এক মটর সাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের টগরার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র নাঈম জেলার ইন্দুরকানী উপজেলা সদরের সরকারী কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ও ওই উপজেলার সদর ইউনিয়নের সেউতিবাড়িয়া গ্রামের রুহুল আমীন হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী জানান, ওই কলেজ ছাত্র নাঈম ওই দিন দুপুর ১টার দিকে নিজের মোটর সাইকেলে করে পিরোজপুর থেকে ইন্দুরকানী যাচ্ছিলেন। এ সময় মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা পিরোজপুর গামী একটি লোকাল বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মো. সাকিল মাহামুদ বলেন, ওই কলেজ ছাত্রকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে ইন্দুরকানী থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে এর ড্রাইভার ও হেলপার ঘটনার পরই পালিয়ে গেছে। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১