আপডেট : ১৩ March ২০২০
“করোনা ভাইরাস আতঙ্ক নয় দরকার সচেতনতা” এ স্লোগানকে সামনে রেখে মাধবদীতে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারপত্র বিলি করা হয়েছে। এসময় ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী এলাকায় বাস যাত্রী, দোকাদার ও পথচারীদের মাঝে লিফলেট বিতরন করেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মো: মোশাররফ হোসেন প্রধান মানিক, মাধবদী থানার ওসি মোহাম্মদ আবু তাহের দেওয়ান, সমাজ সেবক আব্দুল আহাদ, নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক মো: কাজিম উদ্দিন, মাধবদী থানার তদন্ত অফিসার সাফায়েত হোসেন পলাশ, মাধবদী থানা শ্রমিকলীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান, সাধারন সম্পাদক মাসুম পারভেজ সহ অন্যান্য ব্যাক্তিবর্গ। এ সময় সকলকে বুঝানো হয় করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য বিভাগের দেয়া নির্দেশনা মেনে চলতে আহবান জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১