আপডেট : ১৩ March ২০২০
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শুক্রবার (১৩ মার্চ) বিকেল থেকে আগামী এক মাসের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে ভারতীয় সরকার। তবে কূটনীতিক ও অফিসিয়াল ভিসায় প্রয়োজনে সফর করা যাবে ভারত। সূত্র জানায়, বিকেল ৫টা পর্যন্ত যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যেতে পারবেন পাসপোর্ট যাত্রীরা। এর ফলে সকাল থেকেই বেনাপোল বন্দরের ইমিগ্রেশনে ভারতগামীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যাদের বেশিরভাগই চিকিৎসা, ব্যবসাসহ প্রয়োজনীয় কাজে যাচ্ছেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে দিয়ে যাত্রীরা যাচ্ছেন ভারতে। আর ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশি ইমিগ্রেশন থেকে ভারতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ঢুকতে না দেয়ায় দু'দেশের শূন্যরেখায় যাত্রীরা অপেক্ষা করছেন বলে জানা গেছে। এতে ভোগান্তির শিকার যাত্রীরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১