বাংলাদেশের খবর

আপডেট : ১৩ March ২০২০

গৌরনদীতে ইতালী ফেরত ৪ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

গৌরনদী উপজেলার বাটাজোরে ইতালী ফেরত ৪ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা একজনের সাথে কথা বলছেন মেডিকেল টিম ছবি : বাংলাদেশের খবর


বরিশালের গৌরনদীতে ইতালী ফেরত ৪ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা ইতালী থেকে দেশে আসার পর থেকে গ্রামবাসীর মধ্যে মরনব্যাধি করোনা ভাইরাসের আতংক ছড়িয়ে পরেছে।

আজ শুক্রবার সকালে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম ওই প্রবাসীদের বাড়িতে গিয়ে স্বাস্থ্যগত খোঁজ খবর নেন। হোম কোয়ারেন্টাইনে থাকা কারও শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নেই বলে টিম প্রধান জানান।

গত ২ মার্চ জুয়েল সরদার, প্রতিবেশী কবির হাওলাদার ও তার স্ত্রী, পুত্র ইতালী থেকে ঢাকায় আসেন। তারা গত বুধবার গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের নিজ বাড়িতে আসেন। পরবর্তীতে পার্শ্ববর্তী বাটাজোর বাজারে গেলে থানা পুলিশ নিরাপত্তার কথা বলে তাদের সতর্ক করেছে।

ইতালী ফেরত জুয়েল সরদার, কবির হাওলাদার প্রতিনিধিকে বলেন, আমরা ইতালী ও বাংলাদেশে স্বাস্থ্য পরীক্ষা করে বাড়িতে এসেছি। তার পরেও এলাকার মানুষ আমাদের নিয়ে নানা কথাবার্তা বলছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রন মেডিকেল অফিসার ডাঃ তুষার দেব বৈষ্ণব বলেন, শুক্রবার সকালে তার নেতৃত্বে একটি টিম ইতালী ফেরত ৪ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছি। তবে, তাদের কারও শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নেই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১