বাংলাদেশের খবর

আপডেট : ১৩ March ২০২০

শিবালয়ে ‘বাবুল ফাউন্ডেশন সাংস্কৃতিক প্রতিযোগিতা’ ১৪ মার্চ


সমাজ-সংস্কৃতি উন্নয়নে ‘বাবুল ফাউন্ডেশন সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০’ আগামী ১৪ মার্চ শনিবার সকাল সাড়ে নয়টায় শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আবৃত্তি, রবীন্দ্র, নজরুল, উচ্চাঙ্গ, ভাব, আধুনিক সংগীত, নৃত্য ও মেধা যাচাই পরীক্ষায় দৌলতপুর, ঘিওর, শিবালয়, হরিরামপুর ও সদর উপজেলার প্রতিযোগিরা ক, খ, গ গ্রুপে ১৪টি বিষয়ে ৯৬ জন প্রতিযোগি অংশ নিবে।

সংগঠন ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার রিনা জানান, পূর্ব নির্ধারিত এ কর্মসূচীতে শিবালয় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু প্রধান অতিথি রয়েছেন। এছাড়া, ইউএনও এএফএম ফিরোজ মাহমুদ অনুষ্ঠান উদ্বোধন করবেন। সংগঠনের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১