আপডেট : ১৪ March ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত তৃতীয় রোগীর নমুনা পরীক্ষা করেও করোনা নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা। আজ শনিবার সকালে মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের আইইডিসিআরের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ডা. ফ্লোরা জানান, ২৪ঘণ্টার মধ্যে আরেকবার নমুনা পরীক্ষা নেগেটিভ আসলেই তাকে করোনামুক্ত ঘোষণা করা হবে। ইতোপূর্বে আক্রান্ত অপর দু’জনের পরপর দু’বার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আশায় তাদের করোনামুক্ত ঘোষণা করা হয়। তিনি আরও জানান, গত ২৪ঘণ্টায় করোনা আশঙ্কায় ২৪জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যদিও কেউ শনাক্ত হয়নি। এছাড়া এখন পর্যন্ত ৯জন হাসপাতালে আইসোলেশনে আছেন। এছাড়া ৪জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা আছে। গত ২৪ঘণ্টায় আইইডিসিআর থেকে সেবা গ্রহণ করেছেন ৩১জন। এবং এরমধ্যে আইইডিসিআরের হটলাইনে সর্বমোট কল এসেছে ৩হাজার ৬৮৫জনের। মোট কলের মধ্যে করোনাভাইরাস সম্পর্কে জানতে চেয়েছেন ৩হাজার ৬০৩জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১