আপডেট : ১৪ March ২০২০
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে “পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর” বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুর জেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ শনিবার সকাল নয়টায় এক যোগে মেহেরপুর জেলার শতাধিক স্পটে এ অভিযান শুরু করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসকের অফিস চত্ত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আতাউল গনি। এসময় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। একই সময়ে গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়ানুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনির নেতৃত্বে উপজেলা চত্ত্বরে এ অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসক আতাউল গনি জানান, জেলার তিনটি উপজেলার প্রতিটি স্কুল কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে সেচ্ছায় অংশ নিচ্ছেন। সরকারের এ কর্মসূচী সফলভাবে বাস্তবায়ন করায় সকলকে ধন্যবাদ জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১