আপডেট : ১৪ March ২০২০
আসকোনা হজক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষার পর নিজ বাড়িতে যাচ্ছে ১৪২ জন ইতালি ফেরত, আর গাজীপুরে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হবে ৫৯ জনার। শনিবার (১৪ মার্চ) রাতে আইইডিসিআর এ তথ্য জানিয়েছে। আইইডিসিআর জানায়, আশকোনার হজক্যাম্পে সবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। করোনার কোনো উপসর্গ না পাওয়ায় ১৪২ জনকেই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। এছাড়া ৫৯ জনকে গাজীপুরে নিয়ে তাদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এর আগে পরিবার, স্বজন সর্বোপরি দেশের মানুষের স্বার্থে বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানানো হলেও সদ্য ইতালির রোম থেকে ফেরা ১৪২ জন সরকারি নির্দেশনা মেনে চলতে অস্বীকৃতি জানায়। পরীক্ষা নিরীক্ষার জন্য তাদের আশকোনা হজ ক্যাম্পে নেয়া হলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে তাদের নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাসদস্য। এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ জানান, জনসমাগম রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে আশকোনা হজক্যাম্পে সেনা মোতায়েন করা হয়েছে। আসকোনা হজক্যাম্পে তাদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কিন্তু কারো শরীরে করোনার লক্ষ্যণ ধরা না পড়ায় তাদর নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেয় আইইডিসিআর।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১