বাংলাদেশের খবর

আপডেট : ১৫ March ২০২০

শেখ হাসিনার উপর বিশ্বাস রাখুন : রফিকুল ইসলাম বীরউত্তম

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য রাখছেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি ছবি : বাংলাদেশের খবর


চাঁদপুর-৫ আসনের সাংসদ ও নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেছেন, করোনা ভাইরাস নিয়ে ভয় নয়, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে রাখছে সরকার। দেশের জনগণকে একটি বিপদ থেকে রক্ষা করার সকল কৌশলই অবলম্বন করা হচ্ছে।

আজ রোববার দুপরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এ কথা বলেন।

মেজর রফিক বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বন্ধের প্রয়োজন হলে সরকার সে বিষয়ে ব্যবস্থা নেবে। এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস থেকে দেশের মানুষকে রক্ষায় সকল পদক্ষেপ হাতে নিয়েছেন। শেখ হাসিনার উপর জনগনের বিশ্বাস রাখতে হবে। তিনি যখন যে সিদ্ধান্ত নেন দেশের স্বার্থে এবং জনগণের উপকারার্থেই এসব সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন।

শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রতীক সেন।

বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদউল্যাহ চৌধুরী, পৌর মেয়র আলহাজ¦ আবদুল লতিফ মিয়া, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান ফারুক দর্জি প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১