আপডেট : ১৫ March ২০২০
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন এর কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে মারধরের পর মোবাইল কোর্টের মাধ্যমে অন্যায়ভাবে জেলে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন কুমিল্লায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা আরিফুল ইসলাম রিগ্যান এর উপর অন্যায়ভাবে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান। অবিলম্বে কুড়িগ্রাম জেলা প্রশাসকসহ ঘটনার সঙ্গে জড়িতদের প্রত্যাহারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও মানবজমিন সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে আইসিটি আইনে করা মামলা দ্রুত তুলে নেয়ার আহবান জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১