বাংলাদেশের খবর

আপডেট : ১৫ March ২০২০

বগুড়ার শেরপুরে পুলিশের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ


বগুড়ার শেরপুরে করোনা ভাইরাস মোকাবিলায় জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে বগুড়া জেলা পুলিশের আয়োজনে ও শেরপুর থানা পুলিশের সহযোগিতায় বিভিন্ন যানবাহনের যাত্রীসাধারণ, পথচারী ও শিক্ষার্থীদের মধ্যে মাস্ক ও লিফলেট বিতরণ হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১১টায় ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটমোড় এলাকায় বগুড়া জেলা পুলিশ সুপার বিপিএম (বার) মো. আলী আশরাফ ভূঞা’র সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) গাজিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান পিপিএম।

এ সসয় উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সাত্তার, সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা, শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, শহর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মকবুল হোসেন, শেরপুর পৌরসভার প্যানেল ১নং মেয়র নাজমুল আলম খোকন, কাউন্সিলর বদবরুল ইসলাম পোদ্দার ববি, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, আওয়ামীলগ নেতা আবু তালেব আকন্দ, পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন আর রশিদ, ট্রাফিক ফাঁড়ির টি আই জাহিদ হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আইয়ুব আলীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১