বাংলাদেশের খবর

আপডেট : ১৬ March ২০২০

নওগাঁয় ইভটিজিংয়ের দায়ে এক যুবকের ৬ মাসের কারাদন্ড


নওগাঁর ধামইরহাটে ইভটিজিংয়ের দায়ে এক যুবকের ৬মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, উপজেলার ইসবপুর ইউনিয়নের রামপুরা এলাকায় ৮ম শ্রেনির ছাত্রী (১৩) কে ধুরইল গ্রামের মোতারব হোসেনের ছেলে আবু সাইদ (২৯) রাস্তায় জাপটে ধরে যৌন হয়রানী করে। মেয়েটির চিৎকারে স্থানীয়রা যুবক আবু সাইদকে আটক করে ইউএনওকে খবর দেয়।

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় থানা পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে যুবককে আটক করে এবং তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

স্থানীয়রা জানান, ইভটিজিং করা ওই যুবক এলাকায় প্রায়ই মেয়েদের উত্যক্ত করে আসছিল। তার ভয়ে মেয়েরা রাস্তায় একা চলাফেরা করতে পারতো না বলে তারা থানা পুলিশকে অভিযোগ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১