আপডেট : ১৬ March ২০২০
নরসিংদীর পলাশে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার দুপুরে উপজেলার কালিরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, পলাশ উপজেলার মাঝেরচর গ্রামের আরমান সরকারের ছেলে শফিকুল ইসলাম (৩০) ও পলাশেরচর গ্রামের মৃত-মুসলিম মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম (২২)। জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক নূরে আলম হোসাইন বলেন, সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে পলাশের কালিহাট এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, শফিকুল ইসলামের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পলাশ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১