আপডেট : ১৬ March ২০২০
মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা অডিটরিয়ামে জরুরি সভাটি হয়। সভায় পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভপতি জগলুল হালদার ভুতু বলেন, বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। টঙ্গীবাড়ীতে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হবে। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসটি পালন করা হবে। বাংলাদেশে এখন করোনা ভাইরাস দেখা দিয়েছে। তাই সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভপতি জগলুল হালদার ভুতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক, যুগ্ন সাধারণ সম্পাদক মির্জা বাদশা শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নবীন কুমার রায়, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো: নাহিদ খান, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক নুর মোহাম্মদ শেখ, সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন মনা প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১