বাংলাদেশের খবর

আপডেট : ১৬ March ২০২০

বঙ্গবন্ধুর সমাধিতে ধর্ম প্রতিমন্ত্রীর শ্রদ্ধা


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব শেখ মোহাম্মদ আবদুল্লাহ ।

আজ সোমবার সকালে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় শেখ পরিবারের সদস্য শেখ মামুন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস সহ স্থাণীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১