বাংলাদেশের খবর

আপডেট : ১৭ March ২০২০

চৌদ্দগ্রামে মুজিব জন্মশতবর্ষে জীবন বৃত্তান্ত প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

কুমিল্লার চৌদ্দগ্রামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ছাতিয়ানী শেখ রাসেল স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ মাহফুজ আলম ছবি : বাংলাদেশের খবর


কুমিল্লার চৌদ্দগ্রামের ছাতিয়ানী শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবন বৃত্তান্ত প্রদর্শনী, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল সোমবার রাতে ছাতিয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মোঃ মাহফুজ আলম। শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মমিন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার, উপজেলা যুবলীগ নেতা কাজী মহিউদ্দিন মুকুল, মুন্সিরহাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিন মজুমদার বাবু, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন।

এ সময় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাংবাদিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ঢাকা ও কুমিল্লার শিল্পীদের সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১