বাংলাদেশের খবর

আপডেট : ১৭ March ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত জেমস বন্ড নায়িকা ওলগা


করোনাভাইরাসে আক্রান্ত হলেন জেমস বন্ডের বান্ধবীর চরিত্রে অভিনয় করা ওলগা কুরলেনকো। রোববার নিজেই ইনস্টাগ্রামে সে কথা জানিয়েছেন ওলগা। একটি বন্ধ জানালার ছবি দিয়ে লিখেছেন, নিজেকে ঘরে বন্দি করে রেখেছেন।

ওলগা রোববার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি জানিয়েছেন, 'গত এক সপ্তাহ ধরেই তিনি জ্বর ও দুর্বলতায় ভুগছিলেন। তারপর করোনাভাইরাস টেস্ট করাতে তা পজিটিভি আসে।' সকলকে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন ওলগা।

বছর চল্লিশের ওলগা ইউক্রেনে জন্মগ্রহণ করেন। ১৩ বছর থেকেই মডেলিং জগতে পা রাখেন। সব থেকে বেশি পরিচিতি পান ২০০৭ সালে ড্যানিয়েল ক্রেগের সঙ্গে ‘জেমস বন্ড’-এর ‘কোয়ান্টাম অফ সোলেস’-এ অভিনয়ের জন্য। তার পর ২০১৩ সালে সায়েন্স ফিকশন সিনেমা ‘অবলিভিয়ন’-এও অভিনয় করেন ওলগা কুরলেনকো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১