বাংলাদেশের খবর

আপডেট : ১৭ March ২০২০

নকলায় মুজিববর্ষ উদ্বোধন ও আলোচনা সভা


শেরপুরের নকলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মুজিববর্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা ও কেক কেটে মুজিববর্ষ উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা তারিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনসুর, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১