আপডেট : ১৭ March ২০২০
কুষ্টিয়ার মিরপুরে থানা পুলিশের অভিযানে ৭৪০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ আল মামুন (১৯) নামের এক ছাত্রকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল্লাহ আল মামুন রাজশাহী গোদাগাড়ী উপজেলার রামনগর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। সে ঝিনাহদহ পলিটেকনিক ইন্সটিটিউটের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। মিরপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মামুনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তিনটি প্যাকেট থেকে ৭৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১