বাংলাদেশের খবর

আপডেট : ১৭ March ২০২০

কুষ্টিয়ায় ২২ জন হোম কোয়ারেন্টাইনে


উপজেলায় বিদেশ থেকে আসা ২২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িতে অবস্থান করার জন্য পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলার ৬টি উপজেলায় বিদেশ থেকে আসা ২২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন জেলা করোনা নিয়ন্ত্রণ সেলের দায়িত্বরত মেডিক্যাল অফিসাররা। এখন পর্যন্ত তারা সবাই সুস্থ রয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১