বাংলাদেশের খবর

আপডেট : ১৭ March ২০২০

হোম কোয়ারেন্টাইনে দিলীপ কুমার


বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে হোম কোয়ারেন্টাইনে গেছেন।

সোমবার একটি টুইটের মাধ্যমে দিলীপ কুমার জানান, ভারতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর আমি পুরোপুরি কোয়ারেন্টাইনে রয়েছি। আমি এই ভাইরাসে আক্রান্ত হতে পারি এমন কোন ঝুঁকি নিতে চাইছে না সায়রা (দিলীপ কুমারের স্ত্রী)।

এছাড়া অন্য এক টুইটবার্তায় তিনি দেশের মানুষদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। প্রয়োজন ছাড়া তাদের বাড়ির বাইরে বের না হওয়া এবং স্বাস্থ্য বিভাগের নির্দেশিকা পুরোপুরি মেনে চলারও আহ্বান জানিয়েছেন দিলীপ কুমার।

মূলত অসুস্থতাজনিত কারণে সম্প্রতি মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। ধারণা করা হচ্ছিল তিনি করোনা আক্রান্ত। কিন্তু পরবর্তীতে জানা যায়, তিনি পিঠের ব্যথায় ভুগছিলেন। তবে বর্তমানে তিনি ভালো রয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১