আপডেট : ১৭ March ২০২০
নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে জন্মশতবার্ষিকী উদযাপন করেন জেলা প্রশাসক। এ সময়ে পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ভোলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়াও ভোলা বাংলাস্কুল মাঠে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা ও দোয়া মুনাজাতের আয়োজন করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১