বাংলাদেশের খবর

আপডেট : ১৭ March ২০২০

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ বিমান বাহিনীর উড্ডয়ন শৈলী প্রদর্শিত


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপজেলা বাংলার নীল আকাশে বিমান দিয়ে একশ’ এঁকে উড্ডয়ন শৈলী প্রদর্শন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার আকাশে একশ’ লিখে উড়ে বঙ্গবন্ধুর সমাধীতে একশত সালাম প্রদর্শন করে বিমানবাহিনীর বিমানগুলো।

এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বাষির্কী উদযাপনে উচ্ছসিত ও আনন্দিত বাংলার আকাশ ও বাতাস। ১০টা ৩৫ মিনিট পর্যন্ত চলে এ উড্ডয়ন।

এতে বাংলাদেশ বিমান বাহিনীর বিমানের সমন্বয়ে এই মনোমুগ্ধকর প্রদর্শনীতে ফর্মেশন ফ্লাইং-এর মাধ্যমে যোগ হয় নতুন মাত্রা। যারা এই দৃশ্য দেখেছেন তারাও দেখে আনন্দিত হয়েছেন। কেউ কেউ নিজের মোবাইল ফোন বা ক্যামেরা দিয়ে ছবি তুলেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১