আপডেট : ১৭ March ২০২০
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার এ উপলক্ষে প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। সকল সরকারি-বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, আওয়ামী লীগসহ উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৌর শহরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, পৌরসভাসহ বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন বিদ্যালয়সহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুলেল শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতি।দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে, বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা, কুইজ প্রতিযোগিতা, হাসপাতাল ও এতিম শিশুদের মাঝে উন্নত খাবার পরিবেশন। এ সময় উপজেলা প্রশাসনের আয়োজনে কবিতা আবৃত্তি চিত্রাঙ্কান, কুইজ ও দেয়ালিকা প্রতিযোতিার আয়োজন করা হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। সভায় ইউএনও আসমাউল হুসনা লিজা, সহকারী কমিশনার (ভূমি) হা-মিম তাবাসসুম প্রভা, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার প্রমুখ বক্তব্য দেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১