বাংলাদেশের খবর

আপডেট : ১৭ March ২০২০

নরসিংদীতে করোনাভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টাইনে আরো ২৪ জন


নরসিংদীতে করোনা ভাইরাস সন্দেহে বিদেশফেরত আরও ২৪ জনকে হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত জেলার ৬টি উপজেলাতে ৪৪ জনকে হোম কোয়ারেন্টাইন রাখা হলো।

মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বিষয়টি নিশ্চিত করেন।

হোম কোয়ারেন্টাইনে থাকা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ বলেছে, করোনাভাইরাস বিষয়ে সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে করোনা ভাইরাস নিয়ে করা হয়েছে। যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারা যেনো সাধারণ মানুষের সাথে না মিশে সেদিকে লক্ষ্য রাখার জন্য স্বাস্থ্য সহকারীদের নির্দেশ দেয়া হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা সকলেই এখন পর্যন্ত সুস্থ আছে। আর বুধবার বিকালে করোনা ভাইরাস নিয়ে জেলা প্রশাসকের কার্য্যালয়ে সভা অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের পরবর্তী কার্যক্রম ঠিক করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১