বাংলাদেশের খবর

আপডেট : ১৭ March ২০২০

নোয়াখালীর সুবর্ণচরে বসত ঘর আগুনে পুড়ে ছাই


নোয়াখালীর সুবর্ণচরে উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসত ঘর পুড়ে ছাই হয়েছে।

আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার চরআমানউল্যাহ ইউনিয়নের নয়া পাড়া গ্রামে মৌলভী আবদুল আলিমের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। এসময় ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণ, ধান, চাউল, পরনের কাপড় ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ঘরে থাকা তাদের মেজো বউ জানান, আমার ছোট্ট শিশু হঠাৎ কান্না করলে আমি ঘুম থেকে জেগে দেখে আমার পাশের রুমে দাউ দাউ করে আগুন জ্বলছে । এতে আমি আমার শশুর শাশুড়িকে ডেকে আমরা সকলে দিশে হারা হয়ে ঘর থেকে বের হয়ে যাই। এরই মধ্যে পুরো ঘরে আগুনের লিলিহা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে আশে পাশের লোকজন এসে ও ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণ পরনের কাপড় আগুন থেকে বাঁচাতে পারেনি । তিনি আরো বলেন, এতে প্রায় ৬০ লক্ষ টাকার নগদ অর্থ স্বর্ণ ও মালামালের ক্ষয় ক্ষতি হয়েছে ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১