বাংলাদেশের খবর

আপডেট : ১৭ March ২০২০

বশেমুরবিপ্রবিতে মুজিব জন্মশতবর্ষ উদযাপন


জাতির পিতার নামে প্রতিষ্ঠিত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুজিব জন্মশত বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে গৃহীত নানা কর্মসূচীর মধ্যে মঙ্গলবার সকাল ১০টায়  কেন্দ্রীয় মসজিদে কোরান খতম ও জোহর নামাজের পর  মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । পরে  বিকাল সাড়ে চারটায় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শাহজাহানের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মোঃ নুরউদ্দিন আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি সন্ধ্যায় ক্যাম্পাসে কেক কাঁটা ও ফানুশ উড়ানোর আয়োজন করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১