বাংলাদেশের খবর

আপডেট : ১৭ March ২০২০

শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’ বঙ্গবন্ধুকে উৎসর্গ


চলমান মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামীকাল বুধবার থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশনা সমিতি।

তবে করোনা আতঙ্কের মধ্যেই গেল সোমবার সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে শাহীন সুমন পরিচালিত ‘বিদ্রোহী’ ছবিটি। এ ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী।

এদিকে, আজ (১৭ মার্চ) থেকে সারা দেশে পালিত হবে মুজিব বর্ষের আয়োজন। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে ‘বিদ্রোহী’ ছবিটি।

বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা শাহীন সুমন। তিনি বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে “বিদ্রোহী” ছবিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করছি। আসছে ঈদুল ফিতরে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।’

শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘বিদ্রোহী’ ছবিতে শাকিব-বুবলীর পাশাপাশি আরও অভিনয় করেছেন নবাগত মৃদুলা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ। ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

উল্লেখ্য, ২০১৮ সালে ‘মাননীয় সরকার একটা প্রেম দরকার’ নামে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এরপর নির্মাণাধীন অবস্থায় বেশ কয়েকবার এর নাম পরিবর্তন করা হয়। সবশেষে ‘বিদ্রোহী’ নামে ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়ে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১