বাংলাদেশের খবর

আপডেট : ১৮ March ২০২০

করোনা রোধে প্রয়োজনে বাস চলাচল বন্ধ : কাদের


দেশে করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনে সরকার বাস চলাচল বন্ধ করে দেবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৮ মার্চ) সকালে করোনা নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে করোনাভাইরাস মোকাবিলায় প্রয়োজনে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও প্রয়োজনে দেশের কিছু কিছু জায়গা শাট ডাউন করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, পরিবহন মালিকরা হতাশ, যাত্রী কমে গেছে। এগুলো অটোমেটিক্যালি কমে যাবে। পরিস্থিতি কমিয়ে ফেলবে। তারপরও যদি প্রয়োজন হয়, আমরা ব্যবস্থা নেব।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা মোকাবিলায় প্রয়োজনীয় মাস্ক, ওষুধ, কীটসসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে। সবার অভিন্ন শত্রু হিসেবে সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনা মোকাবিলা করব।

তিনি বলেন, করোনা মোকাবিলায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, কোনো জনসমাগম করা যাবে না। এ কারণে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান সংক্ষিপ্ত করেছি। এছাড়াও করোনাভাইরাস যেন সামনের দিকে আরও ভয়াবহ রূপ নিতে না পারে, সে জন্য সবাইকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান সেতুমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আমাদের শত্রু করোনা ভয়ঙ্কর। আমরা জাতি হিসেবে গতকালও প্রমাণ করেছি, ভয়ঙ্কর করোনার যে শক্তি তার চেয়েও বড় শক্তি আমাদের সম্মিলিত শক্তি। এ যুদ্ধের প্রতিপক্ষ শক্তিশালী। তার চেয়েও বেশি শক্তিশালি সম্মিলিতভাবে চেষ্টা, এটা প্রতিরোধযোগ্য। আমরা এটি পরাজিত করতে পারব বলে আশা করছি।’

দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত ১০ জন আক্রান্ত হয়েছেন-এমন তথ্য জানিয়েছে আইইডিসিআর। তবে দেশে বিভিন্ন স্থানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন অনেকে। তারা সবাই বিদেশ ফেরত। এ ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১