বাংলাদেশের খবর

আপডেট : ১৮ March ২০২০

ফিরলেন মোশাররফ করিম


টানা এক সপ্তাহ কলকাতায় ব্রাত্য বসুর নির্দেশনায় ‘ডিকশনারি’ সিনেমার শুটিং শেষ গত সোমবার রাতে ঢাকায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তবে দেশে ফিরে এখনো সিদ্ধান্ত নেননি শুটিংয়ে ফিরবেন কি না!

মোশাররফ করিম বলেন, ‘করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী যে জরুরি অবস্থা জারি হয়েছে, সেই জরুরি অবস্থার মধ্যে আমাদেরও থাকা উচিত বলে আমি মনে করি। কারণ করোনার কারণে বিশ্বব্যাপী কী হয়েছে সে সম্পর্কে সবাই অবগত। এরই মধ্যে আমাদের দেশেও বেশ কজন করোনাতে আক্রান্ত হয়েছেন। আমাদেরও যথেষ্ট সচেতন থাকতে হবে। তাই ভাবছি এই সময়ে শুটিং করা ঠিক হবে কি না। এখন নিজে নিরাপদে থাকাটাও যেমন জরুরি, অন্যদেরও নিরাপদে থাকতে দেওয়াটাও জরুরি।’

মোশাররফ করিম জানান দুটো ছোট গল্প নিয়ে একটি সিনেমা ‘ডিকশনারি’ নির্মিত হচ্ছে। তার অংশের শুটিংয়ের কাজ তিনি শেষ করে এসেছেন।

ব্রাত্য বসুর নির্দেশনায় কাজ করা প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, আমি কাজ করে ভীষণ তৃপ্ত। নির্মাতা ব্রাত্য বসু অনেক যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। সত্যি বলতে কি একেকজন পরিচালকের নির্মাণের স্টাইল বা ধরন আলাদা। ব্রাত্য বসুরও নিজস্ব একটি স্টাইল আছে। তিনি সেই ধারাতেই সিনেমাটি নির্মাণ করেছেন। তার নির্মাণের ধারাটি আমার কাছে ভালো লেগেছে। এখন শুধু অপেক্ষা সিনেমাটি মুক্তির।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১