বাংলাদেশের খবর

আপডেট : ১৯ March ২০২০

বিমানবন্দর থেকে ৭ জন সরাসরি হাসপাতালে


শরীরে তাপমাত্রা বেশি হওয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাতজনকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার তাদের হাসপাতালে পাঠানো হয় বলে বিমানবন্দরে সংবাদ ব্রিফিংয়ে জানান তিনি।

তৌহিদ-উল-আহসান বলেন, শরীরে তাপমাত্রা বেশি থাকায় গত ২৪ ঘণ্টায় ওই যাত্রীদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, বাংলাদেশে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট আপাতত বন্ধ থাকলেও বাংলাদেশ বিমান এয়ারলাইন্স মাঝে মাঝে ফ্লাইট পরিচালনা করছে।

এ সময় বিমানবন্দরে কর্মরত কারও মধ্যে এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়নি বলেও জানান বিমানবন্দরের এই পরিচালক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১