বাংলাদেশের খবর

আপডেট : ১৯ March ২০২০

চাঁদাবাজিতে অতিষ্ট লৌহজঙ্গের পদ্মা পারের জেলেরা

প্রশাসনের নাকের ডগায়


প্রশাসনের নাকের ডগায় পদ্মায় চাঁদাবাজি আর মাছ ছিনতাইয়ে অতিষ্ট হয়ে উঠেছে ইলিশ ধরা জেলেরা। সাবেক এক যুবদল নেতা জেলেদের কাছ থেকে এ চাঁদাবাজিটা করছেন বলে অভিযোগ উঠেছে।

তাঁর জলদস্যুতার শিকার শুধু জেলেই নয়, পদ্মায় চলাচলরত নৌযানগুলোও। সাবেক ওই যুবদল নেতা স্থানীয় এক আওয়ামী লীগের প্রভাবশালী নেতার ছত্রছায়ায় এ চাঁদাবাজি ও ছিনতাই করে চলেছে বলে জেলেরা অভিযোগ করেছে।

চাঁদা না দিলে মারধরও করে জেলেদের। এতে নিরাপত্তার অভাবে জেলেরা এখন মাছ ধরা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। স্থানীয় নৌ-পুলিশ বিষয়টি অবগত থাকলেও জনবল ও জলযানের অভাবে কোন অভিযানে যেতে না পারায় এসব চাঁদাবাজরা আরো বেপরোয়া হয়ে উঠেছে।

জাজিড়া নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শহিদুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বোরহান মল্লিকের নেতৃর্তে¡ বেশ কয়েটি নৌকা দিয়ে পদ্মায় চাঁদাবাজি হচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ আছে।

শুধু জেলে নৌকাই নয়, পদ্মায় চলাচলরত চাল্কহেড ও অন্যান্য নৌকা হতেও বোরহান মল্লিক চাঁদাবাজি করছে। আমাদের ফাঁড়ি এখানে মাত্র ছয়মাস আগে স্থাপিত হয়েছে।

জনবল ও জলযানের অভাবে আমরা কোন অভিযানে যেতে পারিনা। স্থানী মৎস্য কর্মকতা আমাদের নিয়ে অভিযানে গেলে আমরা পদ্মায় নামতে পারি। নৌযান বরাদ্দ না থাকায় এসব চাঁদাবাজের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছিনা।

তবে থানা পুলিশ আমাদের সহযোগিতা করলে আমরা খুব সহজেই ধরতে পারবো এসব চাঁদাবাজকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১