বাংলাদেশের খবর

আপডেট : ১৯ March ২০২০

এবার বন্ধ ঘোষণা করা হল দেশের সব পর্যটন কেন্দ্র


করোনার সংক্রমণ এড়াতে বাংলাদেশের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল বুধবার (১৮ মার্চ) দিনের বিভিন্ন সময়ে এসব জেলার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়াহয়।

পার্বত্য জেলা রাঙামাটির সব পর্যটন ও বিনোদন কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। জেলা প্রশাসক বলেন, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রাঙামাটির সব পর্যটন ও বিনোদন কেন্দ্রে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ নির্দেশনা যদি কেউ অমান্য করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরে মাইকিং করেছে রাঙামাটি জেলা তথ্য অফিস। মাইকিংয়ে জানানো হয়, বিশেষ প্রয়োজন ছাড়া যাতে কেউ হাট বাজারে বা জনসমাগম হয় এমন স্থানে না যায়। করোনা নিয়ে কোনো গুজবে কান না দিয়ে সচেতন হতে বলা হয়েছে।

করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখার স্বার্থে খাগড়াছড়িতেও বিদেশি পর্যটকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসন প্রতাপ চন্দ্র বিশ্বাস।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১