বাংলাদেশের খবর

আপডেট : ১৯ March ২০২০

করোনা ভাইরাস : দেশে নতুন করে আরো ৩ জন আক্রান্ত


বাংলাদেশে নতুন করে আরও ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন আক্রান্তরা ইতালি ফেরত একজনের পরিবারের সদস্য।

ইতোমধ্যে দেশে করনা আক্রান্ত ৩ জন চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ হয়েছেন। বাংলাদেশে এর আগে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের।

বিশ্বব্যাপী মহামারি এ ভাইরাসে এখন পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ৩৮৫ জন আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এরমধ্যে ৮ হাজার ৯৭০ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৭৪৯ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১