বাংলাদেশের খবর

আপডেট : ২০ March ২০২০

করোনা: বাকৃবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ


করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের শিক্ষকরা এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেন। পরে তা রাতেই বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়।

এর আগে ১৬ মার্চ সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে বাকৃবি প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতির কারণে হলে অবস্থানরত শিক্ষার্থীদের আজ শনিবার বিকেল পাঁচটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো। হল খোলার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে। 

এদিকে গত সোমবার সরকারের নির্দেশের পরিপ্রেক্ষিতে ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়।

অবশ্য এর আগেই সব অনুষদের শিক্ষার্থীরা গণস্বাক্ষর নিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১