বাংলাদেশের খবর

আপডেট : ২০ March ২০২০

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শ্রীপুরে সুন্নতে খাতনার আয়োজন করায় অর্থদণ্ড


গাজীপুরের শ্রীপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ছেলের সুন্নতে খাতনার বড় অনুষ্ঠানের মাধ্যমে গণজমায়েত করায় একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ অনুষ্ঠানে পাঁচশ মানুষের গণজমায়েত হবে এমন খবর পেয়ে ইউএনও এ অভিযান চালান। এ সময় পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় শরিফুল ইসলাম নামে ওই ব্যক্তিকে।

আজ শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার বরমী ইউনিয়নের বরামা দক্ষিণ পাড়া গ্রামে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফিন এ আদালত পরিচালনা করেন।

স্থানীয়রা জানান, বরামা দক্ষিন পাড়া গ্রামের শরিফুল ইসলাম তার ছেলে সুন্নতে খাতনা অনুষ্ঠানের আয়োজন করেন। এ অনুষ্ঠানে ৫০০ মানুষকে দাওয়াত দেওয়া হয়। করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে রাষ্ট্রীয় ভাবে গণগমায়েত নিষিদ্ধ আছে এমন বিষয়টি শরিফুলকে বলা হলেও সে নিষেধাজ্ঞা অমান্য করে। এ নিয়ে অনেকে তাকে বুঝানো চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিও তাকে বুঝানোর চেষ্টা করে। সকলের নিষেধ অমান্য করে খাতনার অনুষ্ঠার করে সে। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক (ইউএনও) শেখ শামসুল আরেফিন বলেন করোনা ভাইরাসের সংক্রমন ও প্রার্দুভাব ঠেকাতে সভা সেমিনার, মিছিল মিটিংসহ যে কোনো গণজমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে সরকারে পক্ষ থেকে। যে কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে আইনের আওতায় আনা হবে। এ নিষেধাজ্ঞা অমান্য করায় শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে ভ্রাম্যমানণআদালতের মাধ্যমে। তিনি আরো জানান, বিভিন্ন বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির অভিযোগেও কাজ করছে ভ্রাম্যমাণ আদালত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১