বাংলাদেশের খবর

আপডেট : ২০ March ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধ

 তাড়াশে ইউএনও’র সচেতনতামূলক লিফলেট বিতরণ


সিরাজগঞ্জের তাড়াশে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। 

আজ শুক্রবার সকালে তাড়াশ পৌরসভার উদ্যোগে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান পৌর এলাকার বিভিন্ন হাট বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে জনগনের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। 

বিতরণ কালে তিনি জনগণকে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রামন থেকে নিজেকে ও অপরকে রক্ষার জন্য বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য দেন। তিনি পৌর বাজার এলাকার বিভিন্ন স্থানে জনগনের হাত ধোয়ার জন্য স্যানিটাইজার ট্যাব স্থাপন করবেন বলে জানান। এছাড়াও বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য স্থিতিশীল রাখার জন্য নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, পৌর কাউন্সিলর জালাল উদ্দিন ,প্রভাষক জালাল উদ্দিন প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১