আপডেট : ২১ March ২০২০
টাঙ্গাইলের ধনবাড়ীতে ৫২ বোতল ফেন্সিডিলসহ অজুফা বেগম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক অজুফা ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের দক্ষিণ মুশুদ্দি গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, গোপন খবর পেয়ে শুক্রবার (২০ মার্চ) সকালে অভিযান চালিয়ে ওই নারী মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ি থেকে ফেন্সিডিলসহ আটক করা হয়। এসময় তার সহযোগীরা টের পেয়ে পালিয়ে যায়। ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অজুফা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ ঘরে রাখা ৫২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে আটক করা হয়। মাদক আইনে মামলা করে শুক্রবার (২০ মার্চ) অজুফাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১