বাংলাদেশের খবর

আপডেট : ২১ March ২০২০

কলারোয়ায় ট্রাকের চাপায় ট্রলি চালক নিহত


সাতক্ষীরার কলারোয়ায় মাটির ট্রাকের চাপায় ট্রলি চালক আলমগীর হোসেন (৩৫) নিহত হয়েছেন। নিহত ট্রলি চালক উপজেলার বসন্তপুর গ্রামের নুর ইসলাম মোড়লের ছেলে।

আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার জয়নগা-ধানদিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস জানান, শনিবার সকাল সাড়ে দশটার দিকে মাটির ট্রাকটি মাটি নিয়ে ইটের ভাটার দিকে যাওয়ার পথে সামনের ট্রলিতে ধাক্কা দেয়। ট্রলিটি উল্টে যায় এবং ট্রলিচালক মাটির ট্রাকের চাকায় পড়ে। তাৎক্ষনিক আহত ট্রলি চালককে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১