আপডেট : ২১ March ২০২০
পাবনার সাঁথিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী আব্দুল আলিম কালু (৩৫) নিহত হয়েছে। সে সাঁথিয়া উপজেলার রসুলপুর গ্রামের খোরশেদ আলম খুশাই শেখের ছেলে। তার বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদকের ৩টি মামলাসহ বিভিন্ন থানায় প্রায় হাফ ডজন মামলা রয়েছে। জানাযায়, সাঁথিয়া থানা পুলিশ শুক্রবার গভীর রাতে মাদক ব্যবসায়ী আব্দুল আলিম কালু উপজেলার করমজা-বায়া রোডের খয়ের বাগান নামক স্থানে কয়েকজন মাদক ব্যবসায়ীর সাথে মাদক ক্রয়-বিক্রয় করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিত টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছড়ে। ৭/৮রাউন্ড গুলি ছোড়ার পর মাদক ব্যবসায়ীরা পিছু হটে। এ সময় বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী আব্দুল আলিম কালু ও সাঁথিয়া থানার এ,এস,আই ফিরোজ সুলতান, কনেস্টেবল শুভ কুমারকে আহত অবস্থায় উদ্ধারসহ বেড়া হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আব্দুল আলিম কালুর প্যান্টের পকেটে পলিথিনে মোড়ানো ১০০পিস ইয়াবা ট্যাবলেট, একটি ওয়ান শুটারগান, ২রাউন্ড কার্তুজ, ১টি কাচি, ৩ জোড়া স্যান্ডেল উদ্ধার করে। পরে শনিবার (২১মার্চ)সকাল ৬টা ১০ মিটিটে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আলিম কালু মারা যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন আতিরিক্ত পুলিশ সুপার শেখ জিল্লুর রহমান। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, বন্ধুকযুদ্ধে গুলিবিদ্ধ আব্দুল আলিম কালু পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সাঁথিয়া থানায় ৩টি মাদক মামলা ও ১টি জুয়া আইনে মামলা রয়েছে। বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী আব্দুল আলিম কালু মারা যাওয়ার খবর পেয়ে এলাকায় মিষ্টি বিতরণ করছে বলে জানা যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১