বাংলাদেশের খবর

আপডেট : ২১ March ২০২০

কক্সবাজারে কোয়ারেন্টাইন না মেনে ঘুরে বেড়াচ্ছেন ১৭’শ প্রবাসী


হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে কক্সবাজারে ঘুরে বেড়াচ্ছে প্রায় দুই হাজার বিদেশী এর মধ্যে ১৭০০ স্থানীয় প্রবাসী এবং বেশ কিছু গন্যমান্য ব্যাক্তি যারা বিভিন্ন কারণে বিদেশ সফর করেছে। গত ১৯ দিনে এ সব প্রবাসীরা দেশে এসেছেন বলে জানা গেছে।

জেলার বিমানবন্দর সিভিল সার্জন অফিস এবং পুলিশের দেওয়া তথ্য সূত্রে এই খবর পাওয়া গেছে। এ সব বিদেশ ফেরতরা কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে অংশ নিচ্ছে বিয়ে, মাহফিল সহ নানান সামাজিক অনুষ্টানে যাচ্ছে বাজার সহ সব ধরনের জনসমাগম স্থলে তাই এদের মাধ্যমে ব্যাপক হারে করোনা ভাইরাস ছড়াতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

ইতোমধ্যে প্রশাসন ৮ জনকে হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় আর্থিক জরিমানা করলেও তাদের চলাফেরায় কোন পরিবর্তন আসছেনা বলে জানান সে সব এলাকার স্থানীয় মানুষ।

এদিকে কক্সবাজার বিমানবন্দর এবং সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে গত ১৯ দিনে প্রায় ২ হাজার মানুষ বিদেশ থেকে দেশে এসেছে। এর মধ্যে ৩০০ জন বিদেশী নাগরিক এবং ১৭০০ জন স্থানীয় প্রবাসী। একই সাথে বেশ কিছু গন্যমান্য ব্যাক্তি আছে যারা বিভিন্ন কারনে বিদেশ সফর করেছে। এরা সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, ইতালি, চীন যুক্তরাষ্ট্র, কয়েত, ওমান থেকে এসেছে।

বিমানবন্দর থেকে এসব প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছিল কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার। কিন্তু এসব প্রবাসীরা কোন নিয়মনীতির তোয়াক্কা না করে ঘুরে বেড়াচ্ছে সমস্ত জনবহুল স্থানে। ২০ মার্চ সকালে কক্সবাজার বড় বাজারে গরুর মাংস কিনতে এসেছেন পার্শবর্তি ইউনিয়ন খুরুশকুল থেকে আসা প্রবাসী। এ সময় উক্ত প্রবাসীতে অনেকে গালিগালাজ করায় ক্ষিপ্ত হয়ে তিনি ঝগড়া করেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এছাড়া গতকাল শহরের সাইফুল কমিউনিটি সেন্টারে খুরুশকুল এলাকার একটি বিয়ের অনুষ্টানে অন্তত ১৫ জন প্রবাসী এসেছিল বলে জানান বিয়েতে আসা খুরুশকুলের মিজান।

তিনি জানান এখানে প্রথমে পুলিশ এসে বারণ করলেও পরে বিয়ের অনুষ্টান ঠিকই চলে। পরে ম্যাজিস্ট্রেট এসে বারণ করলে সব কাজ তাড়াতাড়ি শেষ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে খুরুশকুল ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, বিষয়টি আগে সেভাবে নজরে না আনলেও গত এক সপ্তাহ ধরে প্রবাসীদের বিষয়ে খোঁজ খবর রাখা হচ্ছে। প্রবাসী আসলেও যে যার মত করে চলাফেরা করছে। তবে তাদের বিমানবন্দর থেকেই বাধ্যতা মুলক ভাবে কোয়ারেন্টাইরে নেওয়া উচিত ছিল।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় ৮ প্রবাসীকে অর্থ দন্ড করা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, কক্সবাজারে আসা প্রবাসীদের খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং তাদের বিষয়ে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দেশের স্বার্থে যা কিছু করার দরকার সরকারের পক্ষ থেকে সেটা আমরা করবো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১