আপডেট : ২১ March ২০২০
দেশে করোনাভাইরাস রোধে গুজবে আতঙ্কিত না হয়ে ভয়কে জয় করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২১ মার্চ) বিভিন্ন সংগঠনের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধী উপকরণ বিতরণের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, করোনা আমাদের ভয়ঙ্কর এক শত্রু। তবে এমন শত্রু নয় যে যাকে পরাজিত করা যাবে না। আমরা করোনার চেয়ে শক্তিশালী। কাজেই ভয়কে জয় করতে হবে। এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। কাদের আরও বলেন, আতঙ্কিত হয়ে সমস্যার সমাধান হবে না এবং গুজবে কান দিলে চলবে না। স্বাস্থ্যবিধি সতর্কভাবে মেনে চলতে হবে। এই মুহূর্তে আমাদের সবার কাজ স্বাস্থ্যবিধি সতর্কভাবে মেনে চলা। ওবায়দুল কাদের বলেন, জীবনের সব কিছু তো থেমে থাকবে না। জীবন থাকবে, কর্ম থাকবে, মানুষের বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার জন্য যা যা করণীয়, তা তা করতে হবে। চিকিৎসক ও নার্সদের বিষয়ে তিনি বলেন, যখন ডেঙ্গু হয়েছিল, আমাদের ডাক্তাররা তখন প্রমাণ করেছিল। বাংলাদেশের ডাক্তাররা অনেক সাহসী। কাদের আরও বলেন, আজকে নিরাপত্তা সামগ্রী যথাযথভাবে সরবরাহ করলে তারা দুঃসাধ্য সাধন করতে পারে, সেটার প্রমাণ অতীতেও তারা রেখেছেন। করোনা প্রতিরোধেও আমাদের ডাক্তাররা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১