বাংলাদেশের খবর

আপডেট : ২১ March ২০২০

স্বেচ্ছায় কোয়রেন্টাইনে শাবানা আজমি


এবার স্বেচ্ছায় কোয়রান্টিনে গেলেন অভিনেত্রী শাবানা আজমি। বৃহস্পতিবার টুইটারে এ কথা ঘোষণা দিয়েছেন তিনি।

শাবানা লিখেছেন, '১৫ তারিখ সকালে বুদাপেস্ট থেকে দেশে ফিরেছি আমি। এবং সে জন্যই আগামী ৩০ তারিখ অবধি স্বেচ্ছায় আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছি।'

হলিউড পরিচালক স্টিফেন স্পিলবার্গের একটি ছবিতে শুটিংয়ের জন্যই বুদাপেস্ট গিয়েছিলেন অভিনেত্রী। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে আপাতত গৃহবন্দি থাকতে চান তিনি।

এর আগে, আগে স্বেচ্ছায় হোম কোয়রান্টিনে থাকার সিদ্ধান্তনের কথা জানান বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন ও বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। করোনা থেকে বাঁচতে তারা এ সিদ্ধন্ত নেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১